1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

‘সরকারি কর্মচারীদের আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে না’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

এখন থেকে সরকারি কর্মচারীদের আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে না। প্রতিবছর আয়কর রিটার্ন দাখিলের সময় একপৃষ্ঠায় সম্পদের যে বিবরণী দিতে হয়, সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাখিল করবেন সরকারি কর্মচারীরা। তাই তাদের আর আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে না। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনও আপত্তি নেই।

রবিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সচিব সভার ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এ বিষয়ে এনবিআর অনাপত্তি দিয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘এনবিআর বলেছে, এতে তাদের কোনও আপত্তি নেই। এখন এই সিদ্ধান্তের বিষয়ে সার্কুলার হয়ে যাবে। সার্কুলার হয়ে যাওয়ার পর থেকে আমরা ওই পেজটাই অনলাইনে জনপ্রশাসনকে জমা দেবো।’

‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ অনুযায়ী পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল এবং স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এ নিয়ম মানছেন না, এ বিষয়ে এতদিন সরকারেরও কোনও তদারকি ছিল না।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নিয়ে আমি বসেছিলাম। বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি। প্রতিবছর আমরা যে রিটার্ন দেই, সেখানে একটি পৃষ্ঠার মধ্যে সম্পত্তির হিসাব দিতে হয়, ওই পেজটা জনপ্রশাসনকে দিয়ে দেবো।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি