1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

জামালপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জামালপুর জিলা স্কুল মাঠে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।

সম্মেলনে আওয়ামী লীগ নেতারা জানান, আগামীকাল ২৮ নভেম্বর দুপুরে জামালপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনস্থলে তৈরি করা হয়েছে নৌকা সাদৃশ্য মঞ্চ। জেলার ৭ উপজেলার লক্ষাধিক নেতা-কর্মীরা সম্মেলনে যোগ দেবেন বলে প্রত্যাশা করছেন নেতারা। ২০১৫ সালের ২০ মে সবশেষ জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি