1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়ার ঘোষণা দেওয়া নেতার ওপর হামলার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে সংগঠন ছাড়ার ঘোষণা দেওয়া ছাত্রলীগ নেতা মো. আরমিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত আরমিন উপজেলা সদরের বড়বাড়ি এলাকার বাসিন্দা। তিনি পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের বর্তমান সহসভাপতি।

আরমিন বলেন, গতকাল রাত ১০টার দিকে ২টি মোটরসাইকেলে ৪ বন্ধুকে নিয়ে তিনি নিয়ে মঠখোলা থানারঘাট এলাকার একটি হোটেলে খেতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মির্জাপুর বাইপাস সড়কে পৌঁছালে দুটি মাইক্রোবাসে করে কয়েকজন লোক এসে তাঁদের গতিরোধ করেন। ঘটনা আঁচ করতে পেরে তাঁরা সবাই দৌড়ে পালানোর চেষ্টা করেন। সঙ্গে থাকা বন্ধুরা পালাতে পারলেও তিনি বালুর স্তূপে হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় রামদা, চাপাতি, লোহার পাইপ, হকিস্টিক নিয়ে ১০ থেকে ১২ জন তাঁর ওপর হামলা চালান।

এসময় হামলাকারী ব্যক্তিরা তাঁর মাথায় কোপ দেন এবং লোহার পাইপ দিয়ে পেটান। এবং তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলেন, ‘তুই নাকি দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়তে চাস, আজ তোকে খুন করে ফেলব।’ তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যান। আরমিনকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা বলেন, আরমিনের মাথায় পাঁচটি সেলাই লেগেছে। তাঁর সুস্থ হতে অন্তত ১৫ থেকে ২০ দিন সময় লাগবে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক নাহিদ হাসান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুধ দিয়ে গোসল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিলেন আরমিন। ১৩ নভেম্বর পাকুন্দিয়া থানা-সংলগ্ন অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ২ ব্যবসায়ীর ওপর হামলা করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। হকিস্টিক, রড, লোহার পাইপ দিয়ে পিটিয়ে দুই ব্যবসায়ীকে গুরুতর জখম করে হাসপাতালে পাঠায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত ব্যবসায়ী মকবুল হোসেন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলার আসামি আরমিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি