1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

ঢাকার ম্যানহোলে পড়ে আহত জার্মান উপ-রাষ্ট্রদূত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

রাজধানীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নাগরিকদের আহত হওয়ার ঘটনা পুরোনো। এবার ম্যানহোলে পড়ে আহত হয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির উপরাষ্ট্রদূত জা জেনোস্কি।

হুইলচেয়ারে বসা অবস্থায় নিজের জখম পায়ের ছবি দিয়ে উপরাষ্ট্রদূত সোমবার এ নিয়ে ‘ঢাকাইনএহুইলচেয়ার’ হ্যাশট্যাগ দিয়ে টুইট করেছেন।

সেখানে লিখেছেন, ঢাকাকে তিনি পছন্দ করেন। তবে তিনি জানতেন- পথ চলতে যত সতর্কই থাকুন; রাতে নগরীর ঢাকনাবিহীন ম্যানহোলের একটিতে পড়বেনই! টুইটে দ্রুত সেরে ওঠার জন্য সবার শুভকামনা চেয়েছেন তিনি, যাতে বাংলাদেশ ঘুরে দেখার জন্য সুস্থ হয়ে আবার ফিরতে পারেন।

জার্মান উপরাষ্ট্রদূতের টুইট অবশ্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নজরে এসেছে ঘণ্টাতিনেক পর। মেয়র এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানতে চেয়েছেন, ঢাকনাবিহীন ম্যানহোলটি কোথায়, যাতে তা মেরামত করা যায়।

মেয়রের জবাবে সন্তোষ প্রকাশ করে উপরাষ্ট্রদূত আরেকটি টুইটে জানান, খোলা ম্যানহোলটি গুলশানের ৮০ নম্বর সড়কে নরডিক ক্লাবের কাছাকাছি, যেখানে অনেক বিদেশি সন্ধ্যায় হাঁটতে বের হন।

বার্নড স্পেইনার নামে জার্মান বংশোদ্ভূত এক ব্রিটিশ ব্রাসেলস থেকে উপরাষ্ট্রদূতের টুইটের জবাবে জানান, তিনিও একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন। উপরাষ্ট্রদূত পাল্টা জবাবে বলেন, এ নিয়ে এক বছরে তিন জার্মান গুলশানের রাস্তার শিকারে পরিণত হলেন।

ম্যানহোলটি দ্রুত মেরামত করা হবে জানিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, এর আগেও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তখন সেসব ম্যানহোলে সমস্যা ছিল, তা মেরামত করা হয়েছে। এ রকম যত ম্যানহোলে সমস্যা আছে, সবই ঠিক করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি