1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ত্রিশালে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত-৫, চালক আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

ত্রিশাল-নান্দাইল সড়কে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ছোট পুল নামক এলাকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় ত্রিশাল-নান্দাইল সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করে। ত্রিশাল থানা পুলিশ ঘাতক চালক ও ট্রাকটিকে আটক করেছে।

রোববার রাত সাড়ে সাতটার দিকে ত্রিশাল নান্দাইল সড়কের বালিপাড়া ছোট পুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর নিজ বাড়ী ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা গ্রাম থেকে ঢাকার উদেশ্যে রওনা হন নিজাম উদ্দিন ও তাঁর স্ত্রী। উচাখিলা বাজার থেকে সিএনজি যোগে ত্রিশালের দিকে রওনা হন। বালিপাড়া বাজার থেকে ওই সিএনজিতে আরো দুইজন যাত্রী উঠে। যাত্রীবাহী সিএনজিটি বালিপাড়া ছোটপুল এলাকায় পৌঁছালে বালিপাড়াগামী দ্রুতগতির ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা গ্রামের নিজাম উদ্দিন (৪৫), তাঁর স্ত্রী হোসনে আরা বেগম (৩৫), একই গ্রামের আনারুল ইসলাম (৩৫), অজ্ঞাত কিশোরী (২০), অজ্ঞাত পুরুষ নিহত হন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ও শনাক্তের চেষ্টা চলছে। চালক বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বিয়ারা গ্রামের মরহুম রজব আলীর পুত্র তোফাজ্জল হোসেন ও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামান ও ফায়ার সার্ভিসের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি