1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

১০ দিনের নবজাতক বিক্রি করে দিলেন বাবা !

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

রাজশাহী মহানগরীতে বাবার বিরুদ্ধে নবজাতক শিশু বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাবার নাম রহিদুল ইসলাম।

রোববার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পুলিশকে ফোন করে অভিযোগ করেন শিশুটির মা জান্নাতুন বেগম। খবর পেয়ে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ শিশুটিকে আজ দুপুরে উদ্ধার করে।

অবশেষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকা থেকে ১০ দিন বয়সের শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার অভিযান শেষে দুপুরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) কাজল নন্দি তথ্যটি নিশ্চিত করেন।

রাজশাহী মহানগরীর এসআই কাজল নন্দি জানান, থানায় ফোন আসার পরই তারা অভিযান শুরু করেন। এর আগে ওই শিশুর বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি একেক সময় একেক কথা বলেন। সর্বশেষ তিনি জানান যে, নিজের নবজাতকটিকে গোদাগাড়ী থানার কাঁকনহাট এলাকায় বিক্রি করে দিয়েছেন। এরপর থানা পুলিশ ওই নবজাতকটিকে উদ্ধার অভিযান চালান। পরে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন। তারা এখন রাজশাহীর উদ্দেশে রওয়ানা হয়েছেন বলেও জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই শিশুর বাবার দাবি তার স্ত্রীর অসুস্থ। সেই অসুস্থতার কারণে ওই নবজাতকটিকে বিক্রি করে দিয়েছিলেন। এরজন্য ২৪ হাজার আবার কখনও ৩০ হাজার টাকা নিয়েছেন বলেও জানান।

টাকার সঠিক পরিমাণ সম্পর্কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান-রাজপাড়া থানার এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি