1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

দীপন ও অভিজিৎ হত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আদালত থেকে পালিয়েছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

ঢাকা আদালত থেকে পালিয়ে গেছেন মৃত্যুদণ্ড পাওয়া দুই জঙ্গি। আজ রোববার পুরান ঢাকার আদালত পাড়ায় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত।

পুলিশের দাবি, জঙ্গিরা আদালত প্রাঙ্গণে পুলিশের দিকে স্প্রে ছোড়ার পরই চারদিকে ধোঁয়ার মতো হয়ে যায়। এরপরই জঙ্গিরা পালিয়ে যান।

দুই জঙ্গির একজন হলেন মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির। তাঁর বাড়ির সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে। অপরজন হলেন মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটেশ্বর গ্রামের বাসিন্দা।

এদের ধরিয়ে দিতে পুলিশ এক সময় পুরস্কারও ঘোষণা করেছিল। মইনুল হাসান শামীম ও মো. আবু ছিদ্দিক সোহেল একাধিক মামলার আসামি।

পুলিশের দাবি, জঙ্গিরা পুলিশের দিকে স্প্রে ছোড়ার পরই চারদিকে ধোয়ার মতো হয়ে যায়। এরপরই জঙ্গিরা পালিয়ে যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন দুই জঙ্গি পালিয়ে যাওয়ার কথা জানান।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি