1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

ময়মনসিংহে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় বিকাশ কর্মকর্তার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় গোলাম মওলা সুমন (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) রাত পৌনে ১১ টার দিকে নগরীর কেওয়াটখালি ওয়াপদা মোড় রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মওলা সুমন নগরের শ্যামাচরণ রায় রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি নগরীর একটি রেস্টুরেন্টের মালিক ও বিকাশ’র ময়মনসিংহ জোনের ম্যানেজার ছিলেন।

স্থানীয়রা জানান, গোলাম মওলা সুমন কানে হেডফোন লাগিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। ওই রেলক্রসিং পার হতে চাইলে আশেপাশের লোকজন ‘ট্রেন আসছে’ বলে তাকে থামতে বলেন। লোকজনের ডাকাডাকি শুনতে পেয়ে রেললাইনের কাছে মোটরসাইকেলটি থামিয়ে পেছনে তাকান সুমন৷ এসময় একটি ট্রেন এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সুমন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেয়ার আবেদনের প্রেক্ষিতে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

এদিকে অত্যন্ত সুপরিচিত ও প্রাণোচ্ছল ব্যক্তি গোলাম মওলা সুমনের এমন আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে শোকের ছায়া। গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন বন্ধু-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি