1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ

মূল্যস্ফীতির কারণে বেশি রিজার্ভ খরচ হচ্ছে: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

মূল্যস্ফীতির কারণে বিশ্বের অন্য দেশের মতোই রিজার্ভের টাকা বেশি খরচ হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানে তিনি একথা জানান।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের বর্তমান পরিস্থিতিতে সবকিছুতেই অতিরিক্ত খরচ হচ্ছে তবে তা সাময়িক। দ্রুত এ সংকট কাটাতে কাজ করে যাচ্ছে সরকার।

নিজেদের খাদ্য উৎপাদনের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারো মুখাপেক্ষী হয়ে দেশ চালাতে চায় না সরকার।

এসময় দেশের সবাইকে সঞ্চয়ের দিকে নজর রাখার আহ্বান জানান তিনি। গ্রামেও শহরের মতো সুযোগ-সুবিধা তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান শেখ হাসিনা।

এছাড়াও দেশের উন্নয়নে তৃণমূল মানুষদের দিকেই লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ৭৫-এ যারা ক্ষমতায় এসেছিলো তারা দেশকে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি