1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কালো ডিম পাড়ল পাতিহাঁস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি দেশি পাতিহাঁস কালো ডিম পাড়ছে। উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পূর্ব নারায়ণপুর পরামানিক পাড়ার একটি বাড়িতে গত শনি ও রোববার হাঁসটি দুটি ডিম পেড়েছে। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তাঁরা ওই ডিম দেখতে আসছেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রামে এটাই প্রথম হাঁসের কালো ডিম পাড়ার ঘটনা। এর আগে গত সেপ্টেম্বরে ভোলার চরফ্যাশনে একটি দেশি পাতিহাঁস কালো ডিম পেড়েছিল।

হাঁসটির মালিক ওই গ্রামের মো. ইব্রাহিম ও রেহানা বেগম দম্পতি। ইব্রাহিম বলেন, ছয় মাস আগে শ্বশুরবাড়ি থেকে পাঁচটি দেশি পাতিহাঁস উপহার পেয়েছিলেন। বাড়িতে এগুলো দেখভাল করেন তাঁর স্ত্রী। গত শনিবার সকালে হাঁসের খোপর (হাঁস রাখার স্থান) খুলে দেখেন কুচকুচে কালো ডিম। পরদিন রোববার আরেকটি কালো ডিম দেয় হাঁসটি। প্রথমবারের মতো হাঁসটি ডিম পাড়ছে। গতকাল সোম ও আজ মঙ্গলবার আর কোনো ডিম দেয়নি।

এ সম্পর্কে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান বলেন, নারায়ণপুরে হাঁসের কালো ডিম পাড়ার সংবাদ শুনেছি। কোনো কারণে হাঁসের জরায়ুতে ইনফেকশন বা ডিম পরিপক্ব না হলে এমনটা হতে পারে। কালো ডিম খেলে কোনো ক্ষতি হয় না। তবে তাঁদের কাছে একটি কালো ডিম চেয়েছি। এটা পরীক্ষার জন্য ঢাকায় পাঠাতে চাই।

ইব্রাহিমের প্রতিবেশী আবদুল আজিজ বলেন, হাঁসটি দুটি ডিম পেড়েছে। দুটিই কালো রঙের। এমন ডিম আগে দেহি নাই।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইউনুস আলী বলেন, হাঁসের কালো ডিম পাড়ার বিষয়টি জেলায় এটাই প্রথম বলে জেনেছি। জেনেটিক কারণে ডিমের রং এমনটা হয়ে থাকতে পারে। পরে আবার স্বাভাবিক রঙের ডিমও আসতে পারে। অন্তত এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখলে বিষয়টি পরিষ্কার হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি