1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

গফরগাঁওয়ে বখাটের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী আহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গফরগাঁওয়ে বখাটের ধারালো ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রী (১৭) গুরুতর আহত হয়েছে।

আজ সকালে ৯নং ওয়ার্ডের শিলাসী এলাকায় গফরগাঁও মহিলা কলেজ গেইটের সামনে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মেয়ের বাবা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গফরগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী জান্নাত কলেজের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলেজ গেইটের সামনে আসে। এসময় কলেজ গেইটের সামনে আগে থেকেই ওঁত পেতে থাকা উথুরী গ্রামের কবীর মিয়ার বখাটে ছেলে বখাটে জাহিদ (১৯) ওই কলেজ ছাত্রীকে জাপটে ধরে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে কলেজ ছাত্রীর বাম গালে তিনটি আঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়। স্থানীয়রা কলেজ ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই কলেজ ছাত্রীকে বেশ কিছুদিন যাবত কলেজে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করতো বখাটে জাহিদ ও তার বন্ধুরা। এরই জের ধরে সে আজ ছাত্রীর বাম গালে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাইমা আফরিন বলেন, ওই ছাত্রীর বাম গালে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো বেশ গভীর। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গফরগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশ নিতে এসে রাস্তায় বখাটের ছুরিকাঘাতে কলেজের এক ছাত্রী গুরুতর আহত হয়েছে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি