1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাস বন্ধ তাই ১২শ’ অটোরিকশায় সমাবেশে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

দুপুরে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। কিন্তু পরিবহন ধর্মঘটে দুদিন ধরেই বন্ধ রয়েছে বাস চলাচল। তাই বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে লালমনিরহাটের বড়বাড়ী ও নীলফামারীর সৈয়দপুর থেকে ১২০০ ব্যাটারিচালিত ইজিবাইক, ভ্যান ও রিকশায় করে সমাবেশে এসেছেন নেতাকর্মীরা।

আজ সকাল সাড়ে ৭টায় রংপুরের সাতমাথা এলাকায় ইজিবাইকের একটি বহর দেখা যায়। জানতে চাইলে তারা জানান, পরিবহন বন্ধ থাকায় লালমনিরহাটের বড়বাড়ি থেকে ৫শতাধিক ইজিবাইক ভাড়া করে রংপুর এসেছেন তারা। একই সময়ে সৈয়দপুর থেকে আসে প্রায় ৭০০ রিকশা-ভ্যানের আরও একটি বহর ।

লালমনিরহাটের বড়বাড়ি থেকে প্রায় পাঁচ শতাধিক ইজিবাইকে করে সাড়ে ৪ হাজারের বেশি নেতা-কর্মী এসেছেন বলে জানান হারুন অর রশিদ নামে বিএনপির এক নেতা। তাদের মুখে বিভিন্ন স্লোগানের পাশাপাশি হাতে ছিল ধানের শীষ আর বাঁশের লাঠিতে বাঁধা জাতীয় পতাকা। সারিবদ্ধভাবে একে একে ইজিবাইকগুলো সাতমাথা অতিক্রম করে পার্কের মোড়ে গিয়ে জমায়েত হয়। পরে সেখান থেকে বিশাল একটি মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যান তারা।

অন্যদিকে সৈয়দপুর থেকে আসা ৭০০ রিকশা-ভ্যানের বহরটির নেতৃত্বে থাকা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে বাস-ট্রাক সড়কে চলাচল না করায় বিকল্প হিসেবে এই পন্থা অবলম্বন করা হয়েছে। ৭০০ রিকশা-ভ্যানের বহরে সৈয়দপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌর বিএনপির শত শত নেতা-কর্মী যোগ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি