1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

শেরপুরে নর্দমা থেকে নবজাতকের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

শেরপুরে নর্দমা (ড্রেন) থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পৌরসভার কসবা নামাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে সদর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে শেরপুর পৌরসভার কসবা নামাপাড়া এলাকার একটি নর্দমার ভেতরে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েক ব্যক্তি। সংবাদ পেয়ে দুপুরে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। উদ্ধার করা লাশটি ছেলে শিশুর বলে পুলিশ জানায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কারা কী কারণে জন্মের পরপরই নবজাতকটিকে নর্দমায় ফেলে দিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি