1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

নিয়ন্ত্রণ নিয়েই টুইটারের সিইওকে বরখাস্ত করলেন ইলন মাস্ক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ৪ হাজার ৪০০ কোটি ডলারে কিনে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। গতকাল বৃহস্পতিবার মালিকানা গ্রহণের পরপরই প্রতিষ্ঠানটির টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়ালসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের চাকরিচ্যুত করেছেন তিনি। এসব কর্মকর্তা তাঁকে বিভ্রান্ত করেছেন বলে অভিযোগ মাস্কের।

মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিকতার পরপরই মাস্ক টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল এবং আইন ও নীতিবিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকে চাকরিচ্যুত করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব কথা জানিয়েছেন।

মাস্কের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমটিতে থাকা ভুয়া অ্যাকাউন্টের (ব্যবহারকারী) বিষয়ে তাঁকে এবং টুইটারের বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন এসব কর্মকর্তা।

মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সময় আগারওয়াল ও সেগাল টুইটারের সানফ্রান্সিসকো সদর দপ্তরেই ছিলেন। পরে নিরাপত্তা পাহারায় তাঁদের সেখান থেকে বের হয়ে যেতে দেখা যায় বলে সূত্রগুলো জানিয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে টুইটার কর্তৃপক্ষ, মাস্ক এবং বরখাস্ত হওয়া কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

– রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি