1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি ফজরের নামাজে সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ময়মনসিংহে রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র, স্বস্তিতে চার জেলার ৪০ হাজার শিক্ষার্থী সৌর বিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয় বাড়ির দেয়াল ভেঙে বের হলো ১২৭ কোটি টাকার স্বর্ণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মনোয়ারা বেগম (৩৩) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের মহারানীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। মনোয়ারা বেগম ওই এলাকার রুস্তম আলীর স্ত্রী।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, উপজেলার গাজিরভিটা ইউনিয়নের মহারানীকান্দা গ্রামের বাসিন্দা রুস্তম আলীর সঙ্গে তাঁর বড় ভাই ছমেদ আলীর দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছমেদ আলী তাঁর ছেলেদের নিয়ে রুস্তম আলী ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগমের ওপর হামলা চালান।

পরে গুরুতর আহত অবস্থায় মনোয়ারা খাতুনকে (৩৫) উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনোয়ারা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ছমেদ আলীর ছেলে সামেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি