1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড়ে ৮০ লাখ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এখনো ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এর মধ্যে ৬০ লাখ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নসরুল হামিদ আশা প্রকাশ করে বলেন, বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় থাকা গ্রাহকদের মধ্যে ৭০ শতাংশ আজ বিকেল নাগাদ সংযোগের আওতায় আসবেন। আর আগামীকাল বুধবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়ে যাবে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে শেষ বিকেলে ঝড়ো বাতাস ছিল প্রবল। সোমবার বিকেলে খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ এলাকায়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূলে আঘাত হানে। মূল কেন্দ্র উপকূলে আঘাত হানে রাত নয়টায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো বাতাস ও বৃষ্টি হয়।

ঝোড়ো বাতাসে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইনের ক্ষতি হয়। অনেক এলাকা বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার পর বিভিন্ন স্থানে বিদ্যুৎ ফিরতে শুরু করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি