1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক চালু থাকবে বিদ্যুৎ অফিস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক চালু থাকবে বিদ্যুৎ খাতের সব অফিস। ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় উপকূলীয় জেলা–উপজেলায় সব কর্মকর্তা-কর্মচারীকে সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নিতে সব সংস্থাকে নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আজ সোমবার দুটি পৃথক নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইনের ক্ষতি মোকাবিলা ও তদারকির জন্য বিদ্যুৎ বিভাগের অধীন থাকা সব সংস্থার আলাদা নিয়ন্ত্রণকক্ষ চালু করে বিদ্যুৎ বিভাগকে জানাতে হবে।

আর জ্বালানি বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি বিভাগের অধীন থাকা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হওয়ায় ঘূর্ণিঝড় মোকাবিলায় যথাযথ কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। এতে আরও বলা হয়, মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি