1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ভৈরবে দুই শিশুর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক স্থান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া ও আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তারা হলো- জগমোহনপুর গ্রামের আলাল উদ্দীনের মেয়ে তিন্নি (১১) ও অজ্ঞাত শিশু (৬ মাস)। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ভৈরব থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়ার একটি বিল থেকে অজ্ঞাত ছয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকার আলাল উদ্দিনের মেয়ে তিন্নি নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ভৈরব থানার উপ-পরিদর্শক সায়েদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, তিন্নি নামের ১১ বছরের শিশুটি আত্মহত্যা করেছে। সে এলাকায় মানসিক রোগী হিসেবে পরিচিত ছিল। আর উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়ার একটি বিল থেকে অজ্ঞাত ছয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটিকে দুই-তিনদিন আগে বিলে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের ধারণা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি