1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

সহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্তটি গত ১ সেপ্টেম্বর কার্যকর হয়েছে।

সহিদুল ইসলাম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

সহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। তাঁকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি গত জুলাইয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মোহাম্মদ ইমরান বাংলাদেশ সিভিল সার্ভিসের (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। তিনি ভারতের আগে সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। পেশাদার এই কূটনৈতিক কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার ছিলেন। তিনি বার্লিন, বন, অটোয়া ও জেদ্দায় বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে কাজ করেছেন।

অন্যদিকে, দিল্লিতে মোহাম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হচ্ছেন জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি