1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

কলমাকান্দায় ভারতীয় রুপিসহ আটক ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

নেত্রকোনার কলমাকান্দায় সীমান্তবর্তী এলাকায় ভারতীয় রুপিসহ দুজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ শনিবার সকাল ৮টায় লেঙ্গুরা সীমান্তে ৬ লাখ ৬ হাজার ৫০০ ভারতীয় রুপি ও একটি মোটরসাইকেলসহ ওই দুজনকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, চৈতানগর গ্রামের আছর উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন ও গৌরীপুর গ্রামের মিরাজ আলীর ছেলে দুলাল মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, তাঁরা দীর্ঘদিন যাবৎ ভারতীয় রুপির ব্যবসা করে আসছে। এ ছাড়া সীমান্তে একটি শক্তিশালী রুপি ব্যবসায়ী চক্র গড়ে উঠেছে। স্থানীয় চোরাচালানিরা দেশি টাকার বিনিময়ে ভারতীয় রুপি সংগ্রহ করে ভারত থেকে বিভিন্ন মালামাল কিনে চোরাচালান পরিচালনা করে।

বিজিবির সুবেদার সেলিম জানান, ‘বিজিবি সীমান্ত এলাকায় জিরো টলারেন্স নীতিতে টহল অব্যাহত রেখেছে। এর ফাঁকেই বিজিবিকে ফাঁকি দিয়ে চোরাকারবারিরা এ ব্যবসা পরিচালনা করে আসছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি নজরদারি আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত টাকা ও মোটরসাইকেলটি ব্যাটালিয়নে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি