1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

চালকের বিচক্ষণতায় বড় ধরণের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

চালকের বিচক্ষণতায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি অল্পের জন্য বড় ধরণের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশন পার হয়ে উমেদনগর স্টেশন প্রবেশের আগে বেশ বড় ধরনের দূর্ঘটনা হতে রক্ষা পায়।

জানা গেছে, ওই এলাকায় লোকো মাস্টার (চালক) এনায়েত ধ্রুব ও সহকারী লোকো মাস্টার জাহাঙ্গীর আলম টুটুল খেয়াল করেন স্থানীয় লোকজন রেললাইনের ওপর দাঁড়িয়ে লাল কাপড় উড়িয়ে বিপদ সংকেত দিচ্ছে। ঘন কুয়াশার কারণে মাত্র ৪০-৫০ গজ দূরত্বে এলএম ও এএলএম দেখতে পান তখন ট্রেনের গতি ছিলো ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা।

তৎক্ষণাৎ লোকো মাস্টার বিচক্ষণতা ও দক্ষতার সাথে নিরাপদে ট্রেন দাঁড় করানোর জন্য ব্রেক এপ্লাই করেন। স্বল্প দূরত্বের কারণে লোকো এবং একটি কোচ পার হয়ে ট্রেনটি নিরাপদে দাঁড় করাতে সক্ষম হন।

এসময় তারা দেখতে পান রেললাইনের কিছু অংশ ভাঙ্গা। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। ট্রেনটি ধীর গতিতে ভাঙ্গা অংশটি অতিক্রম না করা হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভবনা ছিল। সচেতনতার ফলে দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হলো। এতে করে শত শত যাত্রীর জান-মাল, রাষ্ট্রীয় সম্পদের রক্ষা পায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি