1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

থাইল্যান্ডে ডে–কেয়ার সেন্টারে সাবেক পুলিশ কর্মকতার গুলি, শিশুসহ নিহত ৩১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

থাইল্যান্ডে একটি শিশু দিবা যত্নকেন্দ্রে (প্রি–স্কুল ডে–কেয়ার সেন্টার) সাবেক এক পুলিশ কর্মকর্তার গুলিতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর–পূর্বাঞ্চলীয় নং বুয়া লাম্ফু প্রদেশে এ ঘটনা ঘটেছে। বন্দুকধারী ওই পুলিশ কর্মকর্তা পলাতক।

পুলিশ জানিয়েছে, ওই পুলিশ কর্মকর্তাকে সম্প্রতি চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। সাবেক ওই পুলিশ কর্মকর্তা শিশু দিবা যত্নকেন্দ্রে থাকা শিশু ও প্রাপ্তবয়স্কদের গুলির পাশাপাশি ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন। এতে শিশুসহ প্রাপ্তবয়স্করাও হতাহত হয়েছেন। এ হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডে ব্যাপক গোলাগুলির ঘটনা খুব একটা ঘটে না। ২০২০ সালে নাখোন রাতচিসিমা শহরে একজন সৈন্য হামলা চালিয়ে ২১ জনকে হত্যা করেছিলেন। ওই ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছিল।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি