1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে আনসার-সুইপার সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে আনসার ও সুইপারদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন আনসার সদস্যসহ সাতজন আহত হয়েছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে দুপুর ১ টা পর্যন্ত।

হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান জানান, আজ সকালে হাসপাতালে কর্মরত হরিজন সম্প্রদায়ের এক সদস্যের একটি মোবাইল ফোন হারানো যায়। এ সময় ঐ সদস্য হাসপাতালের মূল ফটকে দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হরিজন সম্প্রদায়ের ঐ সদস্য তার কলোনীতে খবর দেয়। অপরদিকে এমন ঘটনা শুনে আনসার ক্যাম্প থেকেও আনসার সদস্যরা ছুটে আসে। এক পর্যায়ে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এতে এক আনসার সদস্যসহ সাতজনের মতো আহত হয়েছেন। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি