1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের হেনস্থা, বিচার দাবি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কর্মকর্তাদের হাতে সাংবাদিক হেনস্থা ও পেশাগত কাজে বাঁধাদানে দায়ীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন জেলার সাংবাদিকরা।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে এ দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ও বাফুফে বরাবর জেলার ১০ টি সাংবাদিক সংগঠনের নেতাদের সই করা একটি স্মারকলিপি দেওয়া হয়। এর আগে, গত ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহের সাফজয়ী কলসিন্দুরের ৮ নারী ফুটবলারের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হেনস্থা ও পেশাগত কাজে বাঁধা দেয় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাসহ তাদের কর্মীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাফজয়ী ময়মনসিংহের আট নারী ফুটবলারকে গত ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা দেয়া হয় ময়মনসিংহে। কিন্তু এমন আনন্দ ও খুশির দিনে স্থানীয় সাংবাদিক এবং ঢাকা থেকে আসা খেলা বিটের সাংবাদিকরা নারী ফুটবলারদের সংবর্ধনার খবর কভার করার সময় পথে পথে ওই দুটি সংস্থার কর্মকর্তাদের গালমন্দ, অশোভন আচরণ, পেশাগত কাজে বাঁধাদান ও হেনস্তার শিকার হয়েছেন। ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের এ ধরনের আচরণে আমরা ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছি। যা অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।

এতে আরও উল্লেখ করা হয়, ২ অক্টোবর রাতে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়সহ দশটি সাংবাদিক সংগঠনের এক যৌথ সভায় এই ঘটনায় নিন্দাপ্রস্তাবসহ ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের সব ধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়। দুটি সংস্থার কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডের জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সব ধরনের সংবাদ বর্জনের এ সিদ্ধান্ত বহাল থাকবে। প্রয়োজনে মানববন্ধনসহ দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হবে। এছাড়াও এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশা প্রকাশ করেন সাংবাদিক নেতারা৷

স্মারকলিপি প্রদানকালে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের (এনসিজেএ) সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক হোসাইন শাহীদসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি