1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

আদালতে রায় শুনেই কাঠগড়া থেকে পালালো আসামি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজার যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলার রায় শোনা মাত্র কাঠগড়া থেকে সাজাপ্রাপ্ত আসামি বাবলু মিয়া নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আদালতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।

এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার ইন্সপেক্টের দীপংকর বাদী হয়ে বুধবার (২৮ সেপ্টেম্বর) মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে, সংশ্লিষ্ট আদালত থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ সুপারকে লিখিতভাবে অবগত করেছেন।

কোর্ট পুলিশ, সংশ্লিষ্ট মামলার আইনজীবী ও আদালত সূত্রে জানা যায়, সৈয়দা লতিফা তালুকদার বাদী হয়ে সদর উপজেলার বলিয়ারভাগ গ্রামের মোঃ মতলিব মিয়ার ছেলে বাবলু মিয়াকে আসামি করে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) একটি মামলা করেন (মামলা নং ৪৭৭/১৯)।

দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার ছিল চূড়ান্ত রায়ের দিন। বিচারক জিহাদুর রহমান আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে উল্লেখিত ৮ লাখ টাকা পরিশোধের আদেশ দেন। রায় শুনেই আসামি বাবলু মিয়া কৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

কোর্ট পুলিশ ইনচার্জ ইউসুফ আলী বলেন, রায় শোনার পর কৌশলে আসামি আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুজি করেও গ্রেফতার করা সম্ভব হয়নি।

দায়িত্বরত পুলিশের অবহেলার কারণে এমনটি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু প্রতারক আছে যারা আগে থেকেই টের পেয়ে পালিয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়েছে বাবলু।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) রবিউল হক গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি