1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

হালুয়াঘাটে ৩০ বোতল মদসহ গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানি করা ৩০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঘুনাথপুর ব্র্যাক অফিসের সামনে তল্লাশি চালিয়ে মদসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক বহনকারী একটি মাহিন্দ্র আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-হালুয়াঘাট উপজেলার পূর্ব কাচারী পাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. জোবায়ের হোসেন (২০) ও একই উপজেলার আকনপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে জুবায়ের হোসেন ওরফে জনি (৩০)।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান জানান, হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদক মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি