1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান

গৌরীপুরের ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত ৩ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

এসময় নন্দীগ্রামের মো. আব্দুল বারেকের পুত্র মো. জুমন মিয়াকে (৩১) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, চুড়ালী গ্রামের মৃত হামিদ মিয়ার পুত্র মো. সুমন মিয়াকে (২৪) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকার অর্থদণ্ড, বোকাইনগর ইউনিয়নের অষ্টগড় গ্রামের মৃত কছিম উদ্দিনের পুত্র মো. মনসুর আলীকে (৫০)৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। তিনি জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা অফিসের খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর ও তার টিম সার্বিক সহযোগিতা করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে অবশিষ্ট মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি