1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

আগামী ৩ দিন ঢাকাসহ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় হওয়ায় আজ থেকে ঢাকা এবং দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ রোববার বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘২৪ ঘণ্টায় ঢাকা এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় গত কয়েকদিনের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। এই অবস্থা ঢাকা এবং উত্তরাঞ্চলে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে, একইসঙ্গে এ ধরণের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।’

‘আগামী ২৯ সেপ্টেম্বর বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে, কিন্তু অক্টোবরের ২-৩ তারিখ থেকে দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে,’ বলেন এই আবহাওয়াবিদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি