1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

সাফ জয়ী কলসিন্দুর কন্যাদের পরিবার পাচ্ছে ৪ লাখ টাকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

সাফ জয়ী ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের আট নারী ফুটবলারের পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা পুরস্কার দিবে জেলা প্রশাসন। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার বিকেলে আট নারী ফুটবলারের পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেয়া হবে। একইসঙ্গে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।

ময়মনসিংহ নগরী থেকে ৭০ কিলোমিটার দূরে গারো পাহাড়ের কোলে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম। এ গ্রাম থেকেই বেড়ে উঠেছে একঝাঁক নারী ফুটবলার। যাদের আটজনই ছিলেন সদ্য সাফ জয়ী টিমে। সানজিদা, মারিয়া মান্দা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামছুননাহার সিনিয়র, তহুরা, সাজেদা, শামছুননাহার জুনিয়রদের এমন সাফল্যে তাই গর্বিত কলসিন্দুর তথা গোটা ময়মনসিংহবাসী।

এদিকে ফুটবলারদের দেশে আসার খবরে কলসিন্দুর গ্রামে বইছে আনন্দের বন্যা। অধীর আগ্রহে পরিবারের সদস্য ও এলাকাবাসী সানজিদা, মারিয়াদের বরণ করার অপেক্ষায় আছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি