1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সাফ জয়ী মেয়েদের ৫০ লাখ টাকা দিচ্ছে বিসিবি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

সাফ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। তাদেরকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি।

বুধবার দুপুরে নেপাল থেকে দেশে ফেরার কথা রয়েছে সাবিনা-কৃষ্ণাদের। এর মধ্যেই বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, ‘নারী ফুটবল দল তাদের অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে পুরো দেশকে গর্বিত করেছে। তাদের এই চেষ্টাকে সাহায্য করতে ও স্বীকৃতি জানিয়ে আমি বিসিবির পক্ষ থেকে তাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি। ’

‘আমার কোনো সন্দেহ নেই এই সাফ জয় স্পোর্টসম্যান ও ওম্যানদের অনুপ্রাণিত করবে পুরো দেশে। আর নিজস্ব খেলায় আন্তর্জাতিক সাফল্য আনতেও প্রেরণা যোগাবে। ’

নেপালে অনুষ্ঠিত সাফে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো ‍টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি সাবিনারা। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি