1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

নৌকাবাইচ দেখতে গিয়ে নদীতে নিখোঁজ ২ শিশু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে সিফাত (১৬) ও ইয়াছিন (৭) নামে দুজন নিখোঁজ হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হচ্ছে, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সিফাত ও একই গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াছিন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রতিবছরের মতো সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকালে সাহেবেরচর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। এসময় ব্রহ্মপুত্র নদের পাড় থেকে একটু দূরে একটি নৌকা থেকে অন্য লোকজনের সাথে সিফাত ও ইয়াছিন নৌকাবাইচ প্রতিযোগিতা দেখছিল। হঠাৎ নৌকাটি ডুবে যায় এবং অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও সিফাত ও ইয়াছিন ব্রহ্মপুত্র নদের পানিতে নিখোঁজ হয়। ঘটনা জানার পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধারকাজ শুরু করে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে এবং রাত হয়ে যাওয়ায় আপাতত উদ্ধারকাজ বন্ধ রয়েছে। আজ সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি