1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে পঞ্চাশোর্ধ্ব কুলসুমা খাতুন নামে এক নারী মারা গেছেন। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর রানীগাঁও গ্রামে নিজ বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কুলসুমা খাতুন ওই গ্রামের মাজম আলীর স্ত্রী।

মৃতের ছেলে নুরু উদ্দীন জানান, আমাদের ঘরে আজ সকালে মাকে মাল্টিপ্লাগে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে থাকতে দেখতে পাই। পরে মেইন সুইচ বন্ধ করে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।

কলমাকাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর হাসপাতাল থেকে মৃতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি