1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী কড়ইতলী পাহাড়ের ঢালে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে ফসল রক্ষায় এলাকাবাসীর সঙ্গে হাতি তাড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নওশের আলী (৬৪)। তিনি উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়ইতলী গ্রামের বাসিন্দা।

বন বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ৩৫ থেকে ৪০টি বন্য হাতির একটি দল ময়মনসিংহের হালুয়াঘাট, শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতি, শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী পাহাড় ও পাহাড়ি গ্রামগুলোতে খাদ্যের সন্ধানে ছুটে বেড়াচ্ছে। সম্প্রতি নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে এদের বিচরণ বেশি। হাতির দলটি গতকাল বৃহস্পতিবার নালিতাবাড়ীর সীমানা পেড়িয়ে হালুয়াঘাটের কড়ইতলী সীমান্তে চলে যায়। রাতে পাহাড়ের ঢালে আমনের ফসলে হানা দেয় বন্য হাতির দল। এ সময় ফসল রক্ষায় টর্চ লাইট, মশাল জ্বালিয়ে ও চিৎকার করে রাত জেগে স্থানীয় লোকজন পাহারা দেওয়ার পাশাপাশি বন্য হাতি তাড়া করছিলেন।

একপর্যায়ে রাত তিনটার দিকে নওশের আলীর দিকে তেড়ে আসে বন্য হাতির দল। একটি হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে ফেলে পায়ে পিষ্ট করে গুরুতর আহত করে। এ সময় স্থানীয় লোকজন মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়িয়ে নওশেরকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

বন বিভাগে দায়িত্বে থাকা গোপালপুর বিট কর্মকর্তা মো. মাজাহারুল হক বলেন, হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরির্দশন করেছেন।

এ ব্যাপারে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি