1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

পাকিস্তানে চলমান বন্যায় মৃত্যু প্রায় ১৫০০

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

পাকিস্তানে চলমান বন্যায় এ পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৬ জনে। বৃহস্পতিবার দেশটির সরকারের প্রকাশিত সর্বশেষ তথ্যে এমনটি দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন স্থানে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছে। বর্ষাকালীন রেকর্ড বৃষ্টি ও উষ্ণ তাপমাত্রায় দেশটির উত্তরাঞ্চলের পর্বতগুলোর হিমবাহ গলে নেমে আসা পানিতে পাকিস্তানজুড়ে ভয়াবহ বন্যা দেখা দেয়।

পাকিস্তানের ২২ কোটি মানুষের মধ্যে প্রায় তিন কোটি ৩০ লাখ বন্যার কবলে পড়ে এবং ঘরবাড়ি, ফসল, রাস্তা, সেতু, যানবাহন ও গবাদিপশু ভেসে গিয়ে ৩০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয় বলে ধারণা করা হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে বন্যায় ৫৩০ শিশুসহ মৃতের সংখ্যা ১৪৮৬ জনে দাঁড়িয়েছে।

বন্যার তাণ্ডবে সিন্ধু প্রদেশে প্রায় লাখো মানুষ ঘরবাড়ি হারিয়েছে। পানি থেকে বাঁচতে এদের অনেকেই উঁচু মহাসড়কগুলোর পাশে গিয়ে আশ্রয় নিয়েছে। ঘরহারা এসব মানুষের জন্য তাবু কেনা হচ্ছে বলে সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন।

তবে এখনও এক তৃতীয়াংশ গৃহহীনের কোনো তাবু নেই এবং তারা খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তান সরকার ও জাতিসংঘ এ বন্যার জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি