1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

এসএসসির প্রথম দিনে ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ১০০২, বহিষ্কার ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এসএসসির প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ২ জন শিক্ষার্থী। আর অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম জানান, ময়মনসিংহের শিক্ষা বোর্ডের অধীনে চারটি জেলার ১৪৮ কেন্দ্রে মোট ১ লাখ ১০ হাজার ৩৩১ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। এরমধ্যে প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৩২৯ জন। অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ২ জন। যার মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৮ হাজার ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪৪৮ জন, জামালপুরে ২৬ হাজার ৪৪৪ জনের মধ্যে অনুপস্থিতির সংখ্যা ২৩০ জন, নেত্রকোনায় ২১ হাজার ৪৮৬ জনের মধ্যে অনুপস্থিত ছিল ২০৩ জন এবং শেরপুর জেলায় ১৪ হাজার ১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জন পরীক্ষায় অংশ নেয় নি।

এছাড়াও ময়মনসিংহ ও জামালপুরে একজন করে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি