1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

জামালপুরে সারের দাবিতে মিছিল করে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

জামালপুরে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়ায় সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গতকাল শুক্রবার তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামীম ইয়াজদানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইদুর রহমান গত বুধবার বিকেলে (৭ সেপ্টেম্বর) স্থানীয় গাড়ামারা গ্রামের সড়কে কিছু অসাধু ব্যক্তিকে নিয়ে সারের দাবিতে সরকারবিরোধী শ্লোগান, বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন করেন। এ ছাড়াও, সাংবাদিকদের ডেকে এনে সরকারবিরোধী বক্তব্য দিয়েছেন। এগুলো ফেসবুকেও প্রচার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। দলের দায়িত্বশীল পদে থেকে সরকারবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দায়িত্বের অবহেলা করেছেন। তাই তাকে তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

এ ছাড়াও, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাইদুর রহমানকে তার পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

এ বিষয়ে সাইদুর রহমান বলেন, তিনি দল বা সরকারবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হননি। শুধু সার ডিলারের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। দলীয় প্রতিপক্ষ সুযোগ কাজে লাগিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রতিশোধ নিয়েছে।

স্থানীয়রা জানান, সারের দাবিতে কয়েকদিন যাবত জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে আন্দোলন করছেন কৃষকরা।সেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সাইদুর রহমান।

জামালপুরে এ নিয়ে গত ৪৮ দিনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩১ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি