1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

খালিয়াজুরিতে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

নেত্রকোনার খালিয়াজুরিতে নৌকায় হাওড়ে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া মোশারফ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

গ্রেফতার মোশারফ মিয়া (৩৫) মেন্দিপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।

এলাকার স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে মোশারফ প্রতিবেশী ওই ছাত্রীকে নিয়ে একটি নৌকায় চড়ে নাওটানা এলাকার চাতুলিয়া হাওড়ে যান। সেখানে তিনি মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে আবার একই নৌকায় তারা বাড়ি ফেরেন। বাড়িতে ফেরার পর ওই ছাত্রী ঘটনাটি তার মাসহ স্থানীয়দের জানিয়ে দেয়।

এ সময় স্থানীয় লোকজন মোশারফকে আটক করে মেন্দিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ সেখান থেকে মোশারফকে আটক করে থানায় নিয়ে যায়।

মেয়েটির বাবা বাদী হয়ে মোশারফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকালে আদালতে সোপর্দ করা হলে তিনি বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরি থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, আদালতের নির্দেশে আসামি মোশারফকে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি