1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বাবাকে হত্যার জন্য ২০ হাজার টাকায় বন্ধুদের ভাড়া করে ছেলে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

মাদক সেবনে বাঁধা দেয়ায় ছেলের হাতে খুন হয়েছেন নেত্রকোনার পূর্বধলা এলাকার পোল্ট্রি ব্যবসায়ী আব্দুল আজিজ। বাবাকে হত্যার জন্য ২০ হাজার টাকায় বন্ধুদের ভাড়া করে ছেলে বিপ্লব।

এ ঘটনায় দায়ের করা অজ্ঞাতনামা হত্যা মামলায় জড়িত ৩ জনকে আটক করেছে র‌্যাব-১৪। বুধবার দুপুরে র‌্যাব-১৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়।

তিনি জানান, র‌্যাবের একটি দল ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিহত আব্দুল আজিজের ছেলের বন্ধু বিজয় কর্মকার, তরিকুল ইসলাম ও আজহার মিয়াকে আটক করে। এর আগে আজিজের ছেলে বিপ্লবকে গ্রেফতার করেছিল পূর্বধলা থানা পুলিশ।

মেজর আখের মুহম্মদ জয় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, নিহত আব্দুল আজিজের ছেলে তরিকুল ইসলাম বিপ্লব (২২) একজন মাদকাসক্ত। মাদক সেবনে বাঁধা দেয়ায় বিভিন্ন সময় বাবা-ছেলের সঙ্গে দ্বন্দ্ব লেগেই থাকতো। এ নিয়ে বাবা ছেলেকে শাসন করার পাশাপাশি মারপিটও করতো। ঘটনার ২দিন আগে বাবা আব্দুল আজিজকে হত্যার পরিকল্পনা করে তারই ছেলে তরিকুল ইসলাম বিপ্লব। হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য বিপ্লব তার বন্ধু বিজয়, রানা, আজাহার, রাসেল ও সাধনকে ২০ হাজার টাকায় ভাড়া করে।

তিনি জানান, বিপ্লব তার সহযোগী বিজয়কে দুইটি চাইনিজ কুড়াল কেনার জন্যও টাকা দেয়। তাদের পরিকল্পনা অনুযায়ী গত ১ সেপ্টেম্বর বিপ্লব তার বাবাকে ফোন করে জানায়, তাকে পুলিশে ধরেছে, তাকে ছাড়িয়ে নিয়ে যেতে। বিপ্লবের ফোন পেয়ে তার বাবা পূর্বধলা এলাকার একটি পুকুর পাড়ে আসলে বিপ্লবসহ বন্ধুরা আব্দুল আজিজের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়।

মেজর আখের মুহম্মদ জয় জানান, হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বিপ্লব তার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আব্দুল আজিজের মৃত্যু হয়। এ ঘটনায় পর দিনই পূর্বধলা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে আব্দুল আজিজের স্ত্রী বকুল বেগম।

আটককৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অন্যান্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি