1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

বারহাট্টা বিএনপির সম্মেলন মঞ্চে হামলা, অগ্নিসংযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের মঞ্চে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পূর্ব নির্ধারিত এ সম্মেলনটি উপজেলা শহরের গোপালপুর ফায়ার সার্ভিস কার্যালয় মোড়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুর ২টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে সম্মেলনের জন্য উপজেলা শহরের গোপালপুর ফায়ার সার্ভিস কার্যালয় মোড়ে মঞ্চ প্রস্তুত করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মাঈনুল হক কাশেমের নেতৃত্বে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি গোপালপুর বাজারের ফায়ার সার্ভিস মোড়ে পৌঁছে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের মঞ্চে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে এ সময় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাক আহমেদ বলেন, দুপুরে মাঈনুল হক কাশেমের নেতৃত্বে সম্মেলন মঞ্চটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে আপাতত সম্মেলন স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক কাশেম বলেন, বিএনপির ‘নৈরাজ্য বিরোধী’ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে আমরা খবর পাই, স্থানীয় বিএনপি নৈরাজ্য সৃষ্টি করতে জড়ো হচ্ছে। এ কারণে আমরা মঞ্চটি ভেঙে দিয়েছি। বারহাট্টায় কোনো নৈরাজ্য করতে দেওয়া হবে না।

বারহাট্টা থানার ওসি মো. লুৎফুল হক বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি