1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

‘মাগো আমি আর বাইরে যাব না, আমাকে ক্ষমা করো’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

‘মাগো আমি আর বাইরে যাব না। আমাকে ক্ষমা করে দাও মা। তুমি আমাকে মারো। আমি কিছু কইবো না।’

মায়ের মৃতদেহ সামনে নিয়ে কান্না করতে করতে এই কথাগুলো বলছিল ১২ বছরের নাফিজ।

বদ্ধ ঘরে মায়ের মৃত্যুর সময় জানালার বাইরে দাঁড়িয়ে দেখছিল নাফিজ। নাসরিন আক্তার তার ওপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারনা নাফিজের।

শনিবার বিকালে শেরপুর পৌর শহরের গৃদ্দানারায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। নাসরিন মৃত পরিবহন শ্রমিক বাবুর স্ত্রী। দুই সন্তান নাফিজ (১২) ও নাবিলকে (৮) নিয়ে শহরের গৃদানারায়নপুরের একটি ভাড়া বাসায় থাকতেন নাসরিন আক্তার।

শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত চলছে। ’

নাসরিনের বড় ছেলে নাফিজ জানায়, বাইরে খেলতে যাওয়ায় মা তার সাথে রাগ করে ঘরের দরজা বন্ধ করে। এ সময় সে জানালার পাশে গিয়ে তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসেও দরজা ভাঙতে পারেনি। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার মায়ের দেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নাসরিনের শ্বশুরবাড়ি ঢাকার বিক্রমপুর। তার বাবার বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামে। ২০২০ সালে তার স্বামী বাবু ঢাকা-শেরপুর রোডের শেরপুর চেম্বার অব কমার্সের বাসে চাকরি করা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর তারা এখানে এসে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি