1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

নকলায় দুই শিশুকে ধর্ষণের মামলায় এক তরুণের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

শেরপুরের নকলায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে শামীম মিয়া (২১) নামের এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পৃথক একটি ধারায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শামীম নকলা উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ মে বিকেলে নকলার একটি গ্রামের মাঠে দুই শিশু খেলা করছিল। তাদের একজনের বয়স ৬ বছর, আরেকজনের ৭। তারা পরস্পর চাচাতো বোন। শিশু দুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এ সময় শামীম মিয়া খাবারের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে গ্রামের একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না বলার জন্য দুই শিশুকে ভয়ভীতি দেখান তিনি। ওই দিন রাতে শিশু দুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনের কাছে তারা ঘটনা খুলে বলে। এ ঘটনায় পরদিন এক শিশুর বাবা বাদী হয়ে শামীম মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নকলা থানায় মামলা করেন। পরে পুলিশ শামীমকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর নকলা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন আসামি শামীম মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি