1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নান্দাইলে যাত্রীবাহী ইজিবাইকে ট্রলির ধাক্কায় শিশু নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় (ইজিবাইক) ইটবাহী ট্রলির ধাক্কায় রিফাত মিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নান্দাইল-তাড়াইল সড়কে উপজেলার গাংগাইল ইউনিয়নের পূর্ব দরিল্লা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

রিফাত মা–বাবার সঙ্গে ওই অটোরিকশার যাত্রী ছিল। সে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম গ্রামের মো. শরিফ উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় শিশুটি মারা গেলেও মা–বাবাসহ অটোরিকশার অন্য যাত্রীরা অক্ষত আছেন। এতে অটোরিকশার চালক গুরুতর আহত হন।

নিহত শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নান্দাইল উপজেলার বড়াইল গ্রামে রিফাতের নানার বাড়ি। রিফাতের বড় ভাই অসুস্থ থাকায় চিকিৎসক দেখাতে ময়মনসিংহে যাচ্ছিলেন মা–বাবা। আজ সকালে বড়াইল থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় নান্দাইল-চৌরাস্তা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তাঁরা। অটোরিকশাটি নান্দাইল-তাড়াইল সড়কের পূর্ব দরিল্লা বাজারে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড জোরে যাত্রীবাহী অটোরিকশায় ধাক্কা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকিয়ে যায়। এ সময় শিশু রিফাত ঘটনাস্থলে নিহত হয়।

ঘটনার পর সড়কে ট্রলি রেখে চালক পালিয়ে যান।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি