1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

মোবাইল কিনে না দেওয়ায় ভ্যানগাড়ি ব্যবসায়ী বাবার ওপর অভিমান করে জুনাঈদ (১৮) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ শুক্রবার ভোরে বাড়ির পাশের জঙ্গলে লটকন গাছে তার দেহ ঝুলতে দেখা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুনাঈদ হচ্ছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়দুল্লাহের ছেলে। তিনি স্থানীয় বাজারে ভ্যানগাড়ির ব্যবসা করেন। তার এক ছেলে ও এক মেয়ে।

গৌরীপুর থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম জানান, ‘জুনাঈদ স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল। ১৫ পারা কোরআন মুখস্থ করার পর হঠাৎ মাদরাসা ত্যাগ করে। এরপর আর পড়েনি। গত বেশকিছুদিন ধরে সে একটি স্মার্ট মোবাইল কিনে দিতে বাবাকে চাপ দিয়ে আসছিল। এত টাকা দিয়ে মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করার পর গত বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। আজ ভোরে খবর আসে বাড়ির পাশেই একটি জঙ্গলের লটকন গাছে ঝুলছে জুনাঈদের দেহ। পরে সেখান থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ‘

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি