1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নিখোঁজের আট মাস পর এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

নিখোঁজের আট মাস পর আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। শেরপুরের শ্রীবরদী থানার পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে। গতকাল বুধবার উদ্ধার হওয়া আলমগীর হোসেনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২১ সালের নভেম্বর মাসের ২১ তারিখে বাজারে যাওয়ার কথা বলে নিখোঁজ হন আলমগীর।

এরপর অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। তবে কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। গত ১৯ জুলাই শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আলমগীরকে গাজীপুরের জয়দেবপুরের ভবানীপুর এলাকা থেকে উদ্ধার করে।

আলমগীরের স্ত্রী শিল্পী আক্তার বলেন, ‘আমার স্বামী নিখোঁজ হওয়ার পর বাপের বাড়ি চলে যাই। এক সন্তান নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে। এখন স্বামীকে ফিরে পেয়ে আমরা অনেক খুশি। ‘ তবে কী কারণে নিখোঁজ হয়েছিলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানাতে পারেননি।

আলমগীর হোসেন বলেন, ‘পরিবারের ভরণপোষণ দিতে অপারগ ছিলাম। পরে বাজার করার কথা বলে অভিমান করে বাড়ি থেকে চলে যাই। ‘

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘থানায় সাধারণ ডায়েরি করার পর থেকেই তাকে সন্ধান করা হচ্ছিল। অবশেষে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই। আলমগীরকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। ‘

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি