1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

নেত্রকোনার মদনে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগে সঞ্জিব নমদাস (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাইটাইল ইউনিয়নের দশআশি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সঞ্জিব নমদাস ওই গ্রামের সন্তোষ নমদাসের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়।

কিছুদূর যেতেই সঞ্জিব ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে শ্লীলতাহানি ঘটান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী শিক্ষার্থী বলে, ‘সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হই। সঞ্জিব পেছন থেকে এসে আমাকে কুপ্রস্তাব দিয়ে টানা-হেঁচড়া শুরু করে। তখন আমি চিৎকার শুরু করলে সে পালিয়ে যায়। ’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সঞ্জিবকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি