1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ, অংশ নিলেন শত শত মুসল্লি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নে বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পাঁচবাগ ইউনিয়ন উলামা সমিতির উদ্যোগে আমাটিয়া ঈদগাহ মাঠে আয়োজিত এই নামাজ আদায় করেন আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

উপজেলা উলামা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী এই বিশেষ নামাজ ও মোনাজাত পরিচালনা করেন। বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিসকার এই নামাজে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

নামাজের পূর্বে দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন পাঁচবাগ ইউনিয়ন উলামা সমিতির সভাপতি মাওলানা এমদাদুল হক, সাধারণ সম্পাদক হাফেজ মো. তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ইসহাক, কেন্দ্রীয় উলামা সমিতির সদস্য মাওলানা নূরুল হক প্রমুখ।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে মাঠঘাট কৃষিজমি শুকিয়ে গেছে। এতে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। নামাজ শেষে আমাটিয়া গ্রামের গরিব কৃষকরা বলেন, চাষবাস করে আমাদের পেট চলে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ার ক্ষেত শুকিয়ে গেছে।

মাওলানা মাহমুদুল হাসান সালমানী বলেন, ‘রাসুল (সা.) তাঁর সময়েও বৃষ্টির জন্য এই সালাত আদায় করতেন। আমরাও আদায় করলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং বৃষ্টি চাইলাম। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি