1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

জিডি করতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয় : নেত্রকোনা ডিসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

‘মানুষ যেন কখনোই না বলে যে, আমি জিডি করতে গিয়েছিলাম, আমার জিডিটা হয় নাই। থানায় জিডি করতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়। ‘ নেত্রকোনার বারহাট্টা থানা পদির্শনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ থানা পুলিশের কর্মকর্তাদের উদ্দেশ্যে এই কথা বলেন।

তিনি আজ মঙ্গলবার বারহাট্টায় থানাসহ বিভিন্ন দপ্তর ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মাজহারুল ইসলাম, বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ওসি মুহাম্মদ লুৎফুল হক, সদর ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, চিরাম ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী, পিআইও মো. লতিফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকৃত দপ্তর ও কাজের মধ্যে রয়েছে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, সদর ইউনিয়ন পরিষদ, বারহাট্টা থানা, নারী প্রগতি সংঘ, কাবিটা উন্নয়ন প্রকল্প, আশ্রয়ন প্রকল্প প্রভৃতি।

ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে জেলা প্রশাসক ডিজিটাল পদ্ধতিতে ভূমি-উন্নয়ন কর আদায় কার্যক্রমের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি কাশতলা গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হদি-সম্প্রদায়ের বিভিন্ন পরিবারের জন্য নির্মাণাধীন গৃহ পরিদর্শন ও এই সম্প্রদায়ের নিম্নআয়ের পরিবার সমূহের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি