1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

‘পররাষ্ট্রমন্ত্রী আ.লীগের কেউ না হওয়ায় তার বক্তব্যে দল বিব্রত নয়’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ভারত প্রসঙ্গে যা বলেছেন সেটির ব্যাখ্যা তাকেই দিতে হবে। ড. এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ না হওয়ায় তার বক্তব্যে দল বিব্রত নয়। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

শনিবার (২০ আগস্ট) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, কোনো দেশের সমর্থনের ওপর ভর করে ক্ষমতায় যাওয়া বা থাকার কথা ভাবে না আওয়ামী লীগ। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে তার বক্তব্য জানা যায়নি। গণমাধ্যমকে এড়িয়ে চলে যান পররাষ্ট্রমন্ত্রী।

আলোচনায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যার একজন অন্যতম ষড়যন্ত্রকারীই শুধু নন, জিয়াউর রহমান সহস্রাধিক সেনা কর্মকর্তাকে বিনা বিচারে খুন করেছিলেন। আর বিদেশি কূটনীতিকদের উদ্দেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রতিশোধ নিতে নয়; ন্যায়বিচার নিশ্চিতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরত চায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি