1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের একটি টিলা ধসে মাটিচাপায় ৪ নারীর মৃত্যু হয়েছে। তারা সবাই চা শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া ফিনলে টি কোম্পানির লাখাই চা বাগানে এই দুর্ঘটনা ঘটে।

কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, ‘আজ সকালে ৪ নারী ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সেসময় মাটিচাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন।’

নিহতরা হলেন, চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শামীম অর রশিদ তালকদার বলেন, ‘চার জন চা শ্রমিক মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি