1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

স্কুলছাত্রীকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে গতকাল শনিবার (১৩ আগস্ট) বিকালে কনক হাসান (২৫) নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত কনক হাসান উপজেলার ডোয়াইল ইউনিয়নে লোকনাথপুর গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুল কাদেরের ছেলে। সে এলাকার বখাটে যুবক হিসেবে পরিচিত।

মামলা ও নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, নির্যাতিতা স্কুলছাত্রী স্থানীয় এক স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে আসা-যাওয়ার সময় কনক হাসান প্রতিদিন ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। স্কুলছাত্রীর বাবা তাকে বারণ করলে এতে সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার দিবাগত রাতে নির্যাতিতার বসতঘরের সিঁধ কেটে ঢুকে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। এসময় নির্যাতিতা স্কুলছাত্রীর চিৎকারে মা-বাবা পাশের রুম থেকে দৌড়ে আসলে ধর্ষক কনক প্রবেশের পথ দিয়েই পালিয়ে যায়। এ ঘটনায় কনক হাসানের বিরুদ্ধে থানায় মামলা করেছেন নির্যাতিতার বাবা। এ ঘটনায় এখনো অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই হুমায়ুন কবীর জানান, স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে রবিবার (১৪ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি